রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস
১. বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩) - "ফার্স্ট বয় কিন্তু কাঁচা হাত" কিভাবে মনে রাখবেন: রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। প্রথমবার লিখছেন, তাই একটু কাঁচা কাঁচা ভাব। ঘটনা: যশোরের রাজা প্রতাপাদিত্যের ছেলে উদয়াদিত্যের দুঃখের কাহিনী। প্রতাপাদিত্য খুব নিষ্ঠুর ছিলেন, নিজের জামাইকেও মেরে ফেলেন। প্রধান চরিত্র: রাজা প্রতাপাদিত্য, উদয়াদিত্য (রাজপুত্র), সুরমা (উদয়াদিত্যের বউ), বসন্ত রায় (খুব মায়াবী চরিত্র)। পরীক্ষার জন্য: ঐতিহাসিক উপন্যাস। পরে এটার ওপর ভিত্তি করে ‘প্রায়শ্চিত্ত’ নাটক লেখা হয়। ২. রাজর্ষি (১৮৮৭) - "ত্রিপুরার গেম অফ থ্রোনস" পটভূমি: ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস। মন্দিরে জীববলি (রক্তপাত) দেওয়া নিয়ে ঝামেলা। গল্প: রাজা গোবিন্দমাণিক্য বলি বন্ধ করতে চান, কিন্তু ভিলেন পুরোহিত রঘুপতি বলেন, "না! দেবীর রক্ত চাই!" প্রধান চরিত্র: গোবিন্দমাণিক্য, রঘুপতি, জয়সিংহ, হাসি ও তাতা। পরীক্ষার জন্য: ঐতিহাসিক উপন্যাস। এর কাহিনী থেকেই রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক ‘বিসর্জন’ লেখা হয়েছে। ৩. চোখের বালি (১৯০৩) - "বাংলা সাহিত্যের প্রথম সাইকোলজিক্যাল থ্রিলার" কিভাবে মনে রাখবেন...